এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ খাতায়

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে।
পুনর্নিরীক্ষণের পর কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং নতুন করে কতজন জিপিএ-৫ পেয়েছেন, সেই হিসাব বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফলে পাওয়া যাবে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়। ফলে পরীক্ষার্থীদের আবেদনের পর শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল নয়, উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়াও নতুন করে যাচাইয়ের সুযোগ তৈরি হয়।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ৮ নভেম্বর দুপুর ১২টায়।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।
পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, থাকছেন নাহিদসহ তিন নেতা

আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ৩ লাখ শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

