শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম ফিরোজ (৪০)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার আব্দুল রশিদের ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন, একই উপজেলার রাজবাড়ী এলাকার মকবুলের ছেলে রাসেল (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার টেংগরজানি এলাকার সাইদার রহমানের ছেলে আব্দুল করিম (৩৬)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ব্যাটারির পানি বহনকারী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজে ওঠার পর ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি খালি ট্রাকের পেছনে ধাক্কা দেন।

তিনি আরও জানান, সংঘর্ষে ব্যাটারির পানি বহনকারী ট্রাকের চালক ফিরোজ ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফিরোজের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে পুলিশে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির রাজত্ব, স্কুলের জমিও অনিরাপদ!

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বিড়ালের খোঁজে থানায় জিডি, শহরজুড়ে মাইকিং-পোস্টার

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ আটক ২

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

