শাজাহানপুরে মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে নিষিদ্ধ শিল্প লবণ ব্যবহার করে মুড়ি তৈরির দায়ে একটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি থেকে জব্দকৃত ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামাদারপুকুর এলাকায় ‘পাপিয়া অটো মুড়ি মিল’-এ এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, পাপিয়া অটো মুড়ি মিলে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি তৈরি করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত মুড়ির মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের মতো প্রয়োজনীয় কোনো তথ্য ছিল না। এছাড়াও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিল্প লবণ দিয়ে মুড়ি তৈরি করতে দেখা যায়। এসব অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী কারখানার প্রতিনিধি বিলাশ দেবনাথকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানায় মজুত থাকা ২ বস্তা (১০০ কেজি) শিল্প লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান ও পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বগুড়া বিএসটিআই অফিসের উপপরিচালক (সিএম) মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যাসিবাদ-উত্তর মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের বার্তা নাহিদ ইসলামের

শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার বনানী বাইপাসে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭, ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুরে পাঁচদিন পর লাশে পরিণত হলেন আল আমিন

বগুড়ায় ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিখোঁজের তিনদিন পর সেনানিবাসের লেকে মিলল ঢাবি শিক্ষার্থী সৌমিকের লাশ

