শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর বাঙালি নদীর পাড় থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধায় উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ পূর্বপাড়া গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার জালশুকা মধ্যপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম গত ৩ আগস্ট (সোমবার) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের দাবি, গত দুই বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
বুধবার বিকেলে বাঙালি নদীর পশ্চিম পাড়ে রঙ্গিলা ঘাটে ব্রিজের দক্ষিণে জনৈক আজিজুর রহমানের জমির পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচয় শনাক্ত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন থাকায় অসাবধানতাবশত নদীতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিবিসি সাংবাদিকের ফাঁসি চাইলেন শাহরিয়ার কবির

তফসিলের ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব, বললেন আসিফ মাহমুদ

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার বনানী বাইপাসে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭, ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুরে পাঁচদিন পর লাশে পরিণত হলেন আল আমিন

বগুড়ায় ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিখোঁজের তিনদিন পর সেনানিবাসের লেকে মিলল ঢাবি শিক্ষার্থী সৌমিকের লাশ

