তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার দেশে ফেরা ঘিরে দলীয় পর্যায়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চললেও, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয়, তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে প্রশ্ন দেখা দেয়, তারেক রহমানের সঙ্গে কি তার পোষা বিড়ালটিও দেশে ফিরছে? এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী এই বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ফলে তারেক রহমান পরিবারসহ দেশে ফেরার সময় জেবুকেও সঙ্গে নিয়েই আসছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের পোষা বিড়াল জেবুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে। ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে তার খুনসুটির এসব দৃশ্য নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসার বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে।

তারেক রহমান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু ছবি ও মুহূর্ত শেয়ার করেছিলেন। সেসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যেও পরিচিত হয়ে ওঠে আদরের বিড়াল জেবু।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের বিষয়েও কথা বলেন। সেখানে তিনি জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই আদরের। ওই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎকারে তিনি প্রাণীর প্রতি মমতা ও দায়িত্ববোধের কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। একই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

