অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সাত দিনের এই সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফর চলবে।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জামায়াত আমির। এ ছাড়া সেখানে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। সফরের দ্বিতীয় পর্যায়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

