মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেওয়াসহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ওই পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। পরে দুপুরে বাড়িটিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে হামলার আশঙ্কায় আগুন দেওয়ার ১-২ মিনিট আগে বাড়িতে থাকা স্বজনেরা নিরাপদ স্থানে সরে যান।
মুসাদ্দিক আলী জানান, তার পরিবারের অধিকাংশ সদস্য ঢাকায় থাকেন এবং মেজ ভাই ও বাবা নিয়মিত গ্রামে যাতায়াত করেন। তার অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়িতে হামলার উসকানি দেওয়া হচ্ছিল। এ কারণে তিনি বাবাকে গ্রামে যেতে নিষেধ করেছিলেন। ঘটনার সময় তার বাবা-মা না থাকলেও ফুপুসহ কয়েকজন আত্মীয় সেখানে উপস্থিত ছিলেন।
ডাকসুর এই সম্পাদক দাবি করেন, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তার বাড়িতে আগুন ও লুটপাট চালিয়েছেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু। সংগঠনটির সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার বিষয়ে আগেই প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডাকসু অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
হামলার খবর পেয়ে মুসাদ্দিককে ফোন করে সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি মুসাদ্দিক ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালিত

