শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত ১২টা ২০ মিনিটের দিকে শহরের পুরান বাঁশপট্টি এলাকার ব্রাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেশ শাহীদ উপজেলার চক মদনপুর গ্রামের কে এম শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড থেকে বৈকাল বাজারগামী রাস্তায় অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে তল্লাশি করলে তার হেফাজত থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানা পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

