শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে মারধর শুরু করেন তোজাম ও তাঁর লোকজন। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত ছানোয়ারকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার ভোরে নিহতের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নাকুয়া গ্রামের তোজাম সরকার (৫৫) ও তাঁর ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার দেখায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

