শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

বগুড়ার শেরপুরে ১০টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সদ্য গঠিত ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর নাম পরিবর্তন করে ‘শেরপুর সাংস্কৃতিক ঐক্য সংসদ’ রাখা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলায় সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রত্যয়ে গত ২ অক্টোবর পৌর শহরের এক অস্থায়ী কার্যালয়ে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটেছিল। তবে প্রাথমিক নামটি সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটির বৈঠকে নতুন নামটি চূড়ান্ত রূপ পায়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. মোজাফফর আলী, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আলীম ও আশরাফুল আলম রিপন এবং সদস্যসচিব আবুল হোসেন আকাশ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মো. সোহেল খন্দকার, কে এম কামরুল হাসান পাশা, আপেল মাহমুদ, সৌরভ অধিকারী শুভ ও মঞ্জুর মোর্শেদ ডালাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদস্যসচিব আবুল হোসেন আকাশ জানান, পূর্বের নামটি ছিল প্রাথমিক নির্বাচন। সংগঠনের লক্ষ্য ও রূপরেখার সঙ্গে আরও বেশি অর্থবহ ও মানানসই হওয়ায় সবার মতামতের ভিত্তিতে নতুন নামটি নির্ধারণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

