শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) সজোরে ধাক্কা দিলে মো. গোলাম রব্বানী (৩৩) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। চালকসহ মোট তিনজন আরোহী নিয়ে গাড়িটি ঢাকা যাচ্ছিল।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের ছোনকা ওভারপাস ব্রিজের মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তাঁকে বহনকারী ব্যক্তিগত জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৮০৭) ছোনকা ওভারপাস ব্রিজের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সজোরে সড়কের আইল্যান্ডে আছড়ে পড়লে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই মারা যান এবং গাড়িতে থাকা অন্য আরোহীরা আহত হন।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়, ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

