শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

বগুড়ার শেরপুরে দুই সহকারী শিক্ষকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ জানান, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী ও সহকারী শিক্ষিকা রোজিনা খাতুনের সাধারণ ছবি পাশাপাশি জুড়ে দিয়ে ‘পালিয়ে গেছেন’ মর্মে একটি বানোয়াট ও আপত্তিকর ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের সামাজিক মর্যাদা ধূলিসাৎ করার পাশাপাশি ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। এ সময় ভুক্তভোগী দুই শিক্ষকও তীব্র ক্ষোভ প্রকাশ করে এই সাইবার অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম জানান, সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে এবং অপপ্রচারকারী ফেসবুক ব্যবহারকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গত রবিবার (১১ অক্টোবর) স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৫৮৭) করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

