শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ফেসবুকে দুই শিক্ষকের ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর ফটোকার্ড প্রচারের অভিযোগে শফিকুল ইসলাম তানভীর (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটোকার্ড মুছে দেওয়ার কথা বলে এক শিক্ষকের স্বামীর কাছে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের পর তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। শফিকুল উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের বাসিন্দা। তিনি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর শফিকুলের ‘Shafiq Tanvir’ নামের ফেসবুক আইডি থেকে শেরপুর শহরের একটি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষিকার ছবি পাশাপাশি বসিয়ে আপত্তিকর বক্তব্যসংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এ ঘটনায় শিক্ষিকার স্বামী নুরুল ইসলাম বুধবার রাতে থানায় মামলা করেন। মামলায় শফিকুলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, টাকা না দেওয়ায় বাদীর পথরোধ করে তাঁকে ভয়ভীতি দেখানো হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, শফিকুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

