রুহুল কবির রিজভী
পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

পতিত ফ্যাসিস্ট শক্তি আবারও রাজনৈতিক অস্থিরতা তৈরির মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পাশের একটি দেশের মদদে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে জনগণ কোনোভাবেই তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সেখানে যান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা চলছে, তা জনগণ প্রতিহত করবে। ক্ষমতায় ফিরতে পারলে তারা আবারও দেশের ব্যাংকের অর্থ পাচার করবে। মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবন কাটাবেন। কিন্তু তাদের সেই পুরোনো সুখের স্বর্গে ফিরে যাওয়ার সুযোগ আর হবে না।
রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। দলের জন্য নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। তাঁদের সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ভবিষ্যতে যত ধরনের ষড়যন্ত্রই হোক, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করা হবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

