রাজশাহীতে অলিম্পিক সুইটসকে বিএসটিআই-এর জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ‘অলিম্পিক সুইটস’-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংস্থার গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি ও দই তৈরি এবং বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অত্যাবশ্যকীয় তথ্যযুক্ত কোনো লেবেলও ছিল না।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন মোবাইল কোর্টে নেতৃত্ব দেন। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে চার্জে থাকা টেকনো ফোনে হঠাৎ বিকট বিস্ফোরণ!

জয়দেবপুরে অভিযোগ জানাতে এসে ধরা পড়লেন ভুয়া নারী পুলিশ

দেশে ছড়িয়ে পড়ছে নতুন ছোঁয়াচে ‘মহামারি, শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না

সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিস্ফোরক মামলায় রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন ধর্মসভা মন্দির

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

