রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

পরিযায়ী পাখির নিরাপদ বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং শিকার ও পাচার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পদ্মার তীরবর্তী এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পদ্মা গার্ডেন সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, দুঃস্থ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সরকার এবং বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী।
সভায় বক্তারা বলেন, পরিবেশের খাদ্যশৃঙ্খল বজায় রাখা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। ফসল ক্ষতিকারক কীটপতঙ্গ দমন, পরিবেশের স্বাস্থ্যগত সূচক নির্ধারণ এবং উদ্ভিদের পরাগায়নে পরিযায়ী পাখি গুরুত্বপূর্ণ অবদান রাখে। বক্তারা অবিলম্বে পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং সামাজিকভাবে পাখি শিকারীদের প্রতিহত করার জোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরিযায়ী পাখি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে বেকারিকে জরিমানা

নেশার টাকার জন্য মা ও ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

৮০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচ ৩০০ ছুঁইছুঁই

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

