নেশার টাকার জন্য মা ও ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে মাদক কেনার টাকা না পেয়ে মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত যুবককেও স্থানীয় লোকজন মারধর করেন। পরে পুলিশ তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪)। পরিবারের পক্ষ থেকে মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বঁটিটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী মাদকসেবনে অভ্যস্ত। নেশার জন্য টাকা চেয়ে না পাওয়ায় তিনি তাঁর মা মোসা. মনোয়ারা খাতুন (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলের (২৮) ওপর হামলা চালান। এ সময় বঁটি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপানো হয়।
হামলার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তখন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে আহত মা ও ছেলেকে উদ্ধার করে। এ সময় স্থানীয় কয়েকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ তাঁকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে মেহেদী ও তাঁর ভাই মৃদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের মা মনোয়ারা খাতুনকে ভর্তি করা হয় ২ নম্বর ওয়ার্ডে। তিনজনই বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে শনিবার রাতে চন্দ্রিমা থানায় মামলা করেন। ওই মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মেহেদী মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই মা ও ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ঘটনার পর পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত বঁটিও জব্দ করা হয়েছে।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও ছেলের মৃত্যুর দাবি করে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, এমন তথ্য সঠিক নয়। আহত তিনজনের কেউ মারা যাননি, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

৮০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচ ৩০০ ছুঁইছুঁই

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে গভীর নলকূপে দুই বছরের সাজিদ, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

রাবিতে অস্বাস্থ্যকর খাবারের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

