রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে কোনো ধরণের মানসনদ গ্রহণ
ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। এছাড়া তাদের উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ আইনগতভাবে বাধ্যতামূলক কোনো তথ্যই ছিল না। এসব অপরাধে বেকারিটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান
করে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

গাড়িবহরে হামলা ও বিস্ফোরণ মামলায় শেরপুরে যুবলীগ সভাপতি গ্রেফতার

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

