শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন (৩৫), খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের আওয়ামী লীগের সমর্থক সেলিম উদ্দিন (৩৭), গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের আওয়ামী লীগের সমর্থক শাহিন আলম (৩২) এবং শেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সেলিম উদ্দিন মামলার এজাহারভুক্ত আসামি। সৌরভ আহমেদ সুমন ও শাহিন আলম তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় মামলায় আসামি হয়েছেন।
অন্যদিকে সাইফুল ইসলাম মিন্টুকে শান্তি ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

