শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক আসাদুল ইসলাম (২৬) হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল ঘাতক রিয়াদ হোসেন (২১) ও তাঁর নানি রেহানা বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার চকমুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শেরপুর থানা-পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া শহর থেকে অটোরিকশাটি এবং শেরপুরের রণবীরবালা এলাকার করতোয়া নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল ইসলাম শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের বাসিন্দা। গত ২৪ অক্টোবর দুপুরে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরদিন তাঁর মা আঞ্জোয়ারা বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ২৭ অক্টোবর সন্ধ্যায় শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে আসাদুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আর মরদেহ নদীতে ফেলে দিয়ে আলামত গোপনের কাজে সহায়তা করেন তাঁর নানি রেহানা বেগম।
পুলিশের তদন্তে জানা যায়, আসাদুলের অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ২৪ অক্টোবর দুপুরে যাত্রীবেশে রিকশায় ওঠেন রিয়াদ। সন্ধ্যায় শেরপুরের রণবীরবালা গ্রামে রিয়াদের নানির বাড়িতে গিয়ে দুজন একসঙ্গে মাদক সেবন করেন। সেখানে ৫০ টাকার একটি নতুন নোট নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে ক্ষুব্ধ হয়ে রিয়াদ ধারালো ছুরি দিয়ে আসাদুলকে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ চাদরে মুড়িয়ে করতোয়া নদীতে ফেলে দেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মূলত অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। গ্রেপ্তারকৃত দুজনকে বিকেলে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

