শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক, গাছ ও অতিথিদের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন মুক্ত স্বাধীন মহিলা যুব উন্নয়ন সংস্থার পক্ষে সুইটি আক্তার মিষ্টি এবং অন্যান্য সংগঠনের পক্ষে নূরুল ইসলাম ও রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোকছেদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহায়মিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন অমিত কুমার।
আলোচনা সভা শেষে অতিথিরা ক্রেস্ট বিতরণ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক ও গাছ তুলে দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

