শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ এক অটোরিকশাচালকের স্বজনেরা মরদেহটি তাঁর হতে পারে বলে সন্দেহ করছেন। তবে বিকৃত চেহারার কারণে তাঁরা পরিচয় নিশ্চিত করতে পারেননি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর নদীর পাড়ে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিখোঁজ অটোরিকশাচালক আশাদুলের (২৫) বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে। স্বজনদের দাবি, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তাদের দল ঘটনাস্থলে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

