শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

প্রতিষ্ঠার এক দশকেরও বেশি সময় পর নিজস্ব জমিতে নির্মিত নতুন কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করল বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় পরিষদ চত্বরে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দবিবুর রহমান। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বক্তারা বলেন, শাহ বন্দেগী ইউনিয়ন বর্তমানে শেরপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে অপরিকল্পিত চাতাল ও আবাসন নির্মাণের কারণে এখানকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনসহ এলাকাটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক স্থায়ী ভবন নির্মাণে সরকারের উচ্চপর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অতিথিরা।
উল্লেখ্য, ২০১১ সালে হাওয়াখানা এলাকায় একটি ভাড়া কার্যালয়ে শাহ বন্দেগী ইউনিয়নের প্রশাসনিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় কেনা ২৬ শতাংশ জমিতে এ নতুন অস্থায়ী কার্যালয়টি নির্মাণ করা হলো। স্থায়ী প্রশাসনিক ভবন না হওয়া পর্যন্ত এখান থেকেই সব নাগরিক সেবা প্রদান করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

