শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পুলিশের চেকপোস্টে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিবুল হাসান রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রাকিবুল হাসান রতন ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শেরুয়া দহপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্দেহভাজন হিসেবে রাকিবুল হাসানকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে জানান , এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

