শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের আমলে গঠিত তিনটি সংসদকে বিএনপি সরকার এখনো আইনগতভাবে অবৈধ ঘোষণা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের পুরোনো ধারাবাহিকতা থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন।
৩০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচির সমর্থনে রোববার (২৫ অক্টোবর) মিরপুরে পথসভা ও লিফলেট বিতরণ করে এনসিপির ঢাকা মহানগর উত্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন নাহিদ ইসলাম। একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টেও তিনি তার বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানায়, বিএনপি শেখ হাসিনার আমলের তিনটি সংসদকে অবৈধ বলে উল্লেখ করলেও সরকারিভাবে সেগুলো অবৈধ ঘোষণা করা হয়নি। ফলে আইনগতভাবে পুরোনো সাংবিধানিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার প্রশ্নটি এখনো অমীমাংসিত রয়েছে।

তিনি বলেন, জনগণের রায়ের প্রতি অবমাননা করে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে বলে তাঁরা মনে করেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে পুরোনো সংসদ ও সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে নতুনভাবে দেশ গড়ার সুযোগ এখনো আছে।
নাহিদ ইসলাম বলেন, পুরোনো সাংবিধানিক কাঠামো বহাল রেখে শুধু সংবিধান সংশোধন করা হলে ভবিষ্যতে সেই সংশোধনী বাতিল হওয়ার ঝুঁকি থাকবে। একই সঙ্গে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হতে পারে।
এ প্রসঙ্গে তিনি পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়টি উল্লেখ করেন। তাঁর দাবি, ওই সংশোধনী বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ভবিষ্যতে তারেক রহমানের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হবে না, তার নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলামের মতে, তারেক রহমানের স্বার্থেও দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এর মাধ্যমে দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, পরিস্থিতি সমতল থেকে পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাহাড়ি অঞ্চলে অস্থিরতার কারণ সম্পর্কে সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে কারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো কীভাবে তৎপরতা চালাচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় ভারতের সঙ্গে সরকারের গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, এ ধরনের সমঝোতার কারণে পাহাড়ি অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তবে এ অভিযোগের পক্ষে বক্তব্যে তিনি কোনো বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি।
কর্মসূচির অংশ হিসেবে নেতারা ৩০ অক্টোবরের বিক্ষোভ সফল করতে লিফলেট বিতরণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

