ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিরোধিতা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে থেকে কেউ মুনাফেকি করলে প্রধানমন্ত্রী তাঁকে ক্ষমা করবেন না।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের বিজয়কে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবেন। নিজের পছন্দের কাউকে মনোনয়ন দিলেই হবে না, তাকে বিজয়ী হওয়ার সক্ষমতাও দেখাতে হবে।
আসাদুজ্জামান আরও বলেন, বিএনপি ক্ষমতায় না এলে তিনি যত বড় নেতা বা ভালো মানুষই হতেন, তাতে কিছুই এসে যেত না। দলের বিজয়ই যে কোনো নেতার রাজনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ।
দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, দল তার কাছে সবচেয়ে বড় আমানত। কেউ যদি দলের সঙ্গে বেইমানি করেন কিংবা দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে বিকল্প কিছু করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে তিনি দল থেকে ছিটকে পড়তে পারেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

