মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান (২৪) নামের এক যুবক। পারিবারিক বিরোধের জেরে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পাশের কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। শ্বশুর ও জামাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে তাঁরা তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুড়ি পরে বসে থাকুন, ডিসিকে জামায়াত

দুর্গাপূজা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে প্রতিবেশীর ঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক সেনা সদস্য গ্রেফতার

