ঝিনাইদহে প্রতিবেশীর ঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে সকালে নিখোঁজ হয়ে রাতে লাশ হয়ে ফিরে এলো তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা। বুধবার (৩ ডিসেম্বর) দিনভর খোঁজাখুঁজি চলার পর রাতে প্রতিবেশীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। পরিবার জানায়, সকালে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। এরপর আশপাশের পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর শিশুর বাবা থানায় একটি জিডি করেন।
রাতে প্রায় সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মাসুদের ঘরের ভেতর সাইমার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদশর্ক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, “সকাল ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে মাসুদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাসুদের স্ত্রী শান্তনা খাতুন (৩০)–কে আটক করা হয়েছে।
এ ঘটনায় পুরো গ্রামে শোক নেমে এসেছে। শিশুটির পিতামাতা কন্যা হারানোর বেদনায় বাকরুদ্ধ। স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

