ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (১১ মার্চ) সকালে শেরপুর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শেরপুর হাইওয়ে থানার উদ্যোগে এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের যৌথ সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, “ঈদে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিকদের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গতি পরিহার করে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে।

শেরপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় বক্তারা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করা এবং দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিবহন শ্রমিক নেতারা হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দীনসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এসব কর্মসূচি বাস্তবায়নে...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে...

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত...