লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

বিশেষ সংবাদ

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

- Advertisement -

ডিএমপি কমিশনার বলেন, সড়কে দীর্ঘ যানজটের অন্যতম কারণ হচ্ছে ফিটনেসবিহীন বাস। অনেক সময় এসব বাস মহাসড়কে বিকল হয়ে পড়ে, যার ফলে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি এসব পুরোনো বাস যেখানে মেরামত করা হয়, সেই স্থানগুলোতেও নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও জানান, আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানী থেকে মানুষের যাতায়াত সহজ করতে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন চালু রাখা এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়ক পর্যন্ত একমুখী যান চলাচলের পরিকল্পনাও রয়েছে। ঢাকা বাইপাস সড়ক চালু রাখতে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

- Advertisement -

বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সুবিধার্থে ‘হেল্পডেস্ক’ স্থাপনের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। সেখানে বাসভাড়ার তালিকা টানিয়ে দেওয়া এবং কোনো বাসের সময়সূচি পরিবর্তন হলে তা দ্রুত যাত্রীদের জানাতে বলা হয়েছে। একই সঙ্গে টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের সহযোগিতা চাওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, এসবি ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সন্দেহজনক বস্তু তল্লাশির জন্য ডগ স্কোয়াড এবং প্রয়োজনে সোয়াট টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে।

- Advertisement -

চালকদের বিষয়ে সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, কোনো চালক যেন একটানা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান। পাশাপাশি যত্রতত্র যাত্রী তোলার প্রবণতা বন্ধ করতে হবে। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে সরকার আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করেছে। এতে একদিনে বিপুল সংখ্যক মানুষের যাত্রার চাপ কমবে এবং কয়েক দিনে ভাগ হয়ে মানুষ ঢাকা ছাড়তে পারবে।

একই সঙ্গে তৈরি পোশাক শিল্পের মালিকদের ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে প্রতিদিন ২০ শতাংশ করে শ্রমিকদের ছুটি দিলে পরিবহন সংকট ও যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করছে ডিএমপি।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলেও জানান তিনি। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী ও প্রতারণা চক্রের বিরুদ্ধেও বিশেষ নজরদারি থাকবে।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনসহ সংশ্লিষ্টরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির...