দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

বিশেষ সংবাদ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুপারিশ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সর্ব মিত্র চাকমা।

- Advertisement -

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গ্রহণ করা হয়। সরকার গঠনের সাড়ে তিন মাসের মাথায় এই পদত্যাগ নানা আলোচনার জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্ব মিত্র চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছিল বলেই জাতীয় নির্বাচনে তিনটি আসনেই দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান পাহাড়ি ও বাঙালি, উভয় সম্প্রদায়ের কাছেই সম্মানিত ব্যক্তি।

- Advertisement -

তবে পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা বলা হলেও বিষয়টিকে তিনি ভিন্নভাবে দেখছেন। তার দাবি, দীপেন দেওয়ান নিজের ইচ্ছায় মন্ত্রীর পদ ছাড়েননি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুপারিশ নিয়ে সৃষ্ট বিরোধের কারণেই মাত্র তিন মাসের মাথায় তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দ্বন্দ্বের জেরে এ ধরনের ঘটনা বিরল বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে সোমবার বিকেলে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। শহরের কাঁঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীপেন দেওয়ান ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে সপ্তম বিসিএসের মাধ্যমে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ সময় জুডিসিয়াল সার্ভিসে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসেন তিন। ওই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তিনি যুগ্ম জেলা জজ পদ ছেড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...