ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তার অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছে। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন সেখ মিল্টন ওই এলাকার বাসিন্দা। তিনি ‘মেসার্স ভাই ভাই ক্যামিক্যালস’ নামে একটি প্রতিষ্ঠানে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করেন।

- Advertisement -

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান সুমন সেখ মিল্টন। রাতে দোকানে কোনো নৈশপ্রহরী ছিল না। রাতের কোনো এক সময় দোকানটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন সেখ মিল্টন বলেন, প্রায় আট বছর ধরে তিনি মথুরাপুর বাজারে ব্যবসা করছেন। এর আগে তাঁর দোকানে দুইবার চুরির ঘটনাও ঘটেছে। এবার আগুনে দোকানের প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে।

- Advertisement -

তিনি বলেন, “কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলাম। এখনও ব্যাংকের কাছে ঋণ রয়েছে। দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। এখন কীভাবে আবার ব্যবসা শুরু করব, সেটাই বুঝতে পারছি না।”

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলেও এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দেওয়া অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...