মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বিশেষ সংবাদ

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯ মার্চ) এ রায় দেন আদালত।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী মামলার রায় ঘোষণা করেন

- Advertisement -

আদালত সূত্র জানায়, এর আগে গত ৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন আসিফ আকবর। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করা হয়।

মামলার শুনানিতে সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এ তথ্য জানান আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার।

- Advertisement -

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখ করা ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

- Advertisement -

লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ পুলিশ–এর এসআই প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করার নির্দেশ দেয় ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...