ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করার অভিযোগে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছিলেন কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত সূত্র জানায়, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলছিল। এই জমি বিরোধের জেরে বিউটি খাতুন ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তবে, তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী মিরাজ জামান রাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি পাল্টা পিটিশন দায়ের করেন। আদালত পিটিশনটি আমলে নিয়ে বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ব্যবসায়ী মিরাজ জামান রাজ জানান, "দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তিনি আমার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনেছিলেন, যা তদন্তে প্রমাণিত হয়নি। বিজ্ঞ ট্রাইব্যুনাল তার মামলাটি খারিজ করে দিয়েছেন। মিথ্যা অভিযোগ এনে আমাকে হেনস্থা ও মানসম্মানের ক্ষতি করার কারণে আমি ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছি।"
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, "আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিউটি খাতুনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।"
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, সতর্ক করলেন স্পিকার

জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

