আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। সংসদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য, এ কথাও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে স্পিকার এ মন্তব্য করেন।
সংসদ অধিবেশনে রফিকুল ইসলাম ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে বিবি সাওদার মুক্তি দেওয়ার দাবি জানান।

রফিকুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার বলেন, বিষয়টি ‘পয়েন্ট অব অর্ডার’-এর মধ্যে পড়ে না। তিনি আরও জানান, এ বিষয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলার নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জামায়াতে ইসলামী দাবি করেছে, গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

