জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এই ঘটনা ঘটে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে ওই দিন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হয়। কিন্তু সে সময় আসন থেকে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক।
তবে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলাকালে তার বক্তব্য শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দেন। স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে।
এরপর অধিবেশনের কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

