গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাসদ কার্যালয়ে রাজনৈতিক কর্মসূচির জন্য আবেদন করা হলেও তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়াই সেখানে জমায়েত করা হয়েছিল।
জাসদ কার্যালয় অন্য কোনো পক্ষ দখলের চেষ্টা করছে কি না—এমন প্রশ্নের জবাবে এসি সাকিবুল আলম ভূঁইয়া বলেন, কার্যালয়টি এখন পুলিশের হেফাজতে রয়েছে। ফলে এটি অন্য কারও দখলের কোনো সুযোগ নেই।
এর আগে শনিবার দুপুরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
অভিযানের পর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, জাসদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল। ওই সময় প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

