তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেশের গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবাধিকার রক্ষা, গুম প্রতিরোধ, এসআরবি ও সাইবার আইনে গণবিরোধী সংশোধনী আনা এবং নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে দেশের জনগণ তার এই স্বৈরাচারী প্রবণতাকে রুখে দেবে। এ দেশের মানুষ রাজপথে নেমে তাকে শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে দেবে না।

ভিন্নমতের নাগরিকদের দমনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক প্রশ্ন তোলেন, পাঁচ মাস ধরে নিখোঁজ মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন গাজী সালাউদ্দিন তানভীর এবং গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিম বানানো বা কটূক্তি করা কীভাবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পড়ে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
গুম আইনের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নতুন আইনের বিধান অনুযায়ী, কোনো অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকেই কয়েক বছরের শাস্তি পেতে হবে। এমন নিয়মের কারণে মানুষ গুমের অভিযোগ করতেই ভয় পাবে। বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন তারা গুমের আন্তর্জাতিক ও জাতিসংঘের তদন্ত দাবি করত। আর এখন তারা এক বাহিনী দিয়ে অন্য বাহিনীর তদন্ত করাতে চাচ্ছে, যা মূলত গুমের বিচার না করার একটি বন্দোবস্ত।
অবিলম্বে এসব আইন সংশোধন করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে গুমের তদন্ত করার সুযোগ দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের সংশোধনের নামে যেন নাগরিকদের মত প্রকাশের অধিকার হরণ না করা হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

চলছে ঘুষের প্রতিযোগিতা, বিএমইটি কার্ডে প্রবাসীদের হয়রানি: হাসনাত আব্দুল্লাহ

ভারতে যাওয়ার চেষ্টাকালে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

