বগি ফেলে ১ কিলোমিটার চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে তীব্র যানজট

লালমনিরহাটের তুষভাণ্ডার স্টেশন এলাকায় বগি ফেলে রেখে প্রায় এক কিলোমিটার সামনে চলে গেছে একটি ট্রেনের ইঞ্জিন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছানোর পর ট্রেনের বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং লেভেল ক্রসিংয়ের ওপর থেমে থাকে। তবে চালক বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার সামনে চলে যান। লেভেল ক্রসিংয়ের ওপর বগিগুলো আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে প্রায় এক ঘণ্টা যানবাহন আটকে থাকায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক বা কাপলিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পাওয়ার পর লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
তিনি আরও জানান, নতুন ইঞ্জিন এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার পর ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে রওনা দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

মাদক-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে হামলার শিকার কলেজ শিক্ষকের মৃত্যু

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

