মাদক-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে হামলার শিকার কলেজ শিক্ষকের মৃত্যু

লালমনিরহাটে মাদক, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। টানা ২০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ৪১তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আরিফুলের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক, জুয়া ও ক্যাসিনোবিরোধী অবস্থান নেওয়ার কারণেই পরিকল্পিতভাবে আরিফুলের ওপর হামলা চালানো হয়। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
এদিকে শুক্রবার রাতে আরিফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে স্থানীয়রা জানান। সদর উপজেলার মোগলহাট ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযুক্তদের দুটি বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া আরও সাতটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা আরিফুলের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, আরিফুলের মৃত্যুর পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।ল
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে স্বাস্থ্য সহকারীদের টানা কর্মবিরতি, শিশুর টিকাদান কার্যক্রমে অচলাবস্থা

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও শিক্ষক

ভিডিও কলে বিয়ে, দশ মাস পর ‘চিরকুট লিখে’ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

