জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী অনলাইন ও অফলাইন—দুই ধরনের ক্লাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সে কারণে স্কুল পর্যায়ে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও জানান, এ বিষয়ে একটি প্রাথমিক মতামত সংগ্রহ করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ অনলাইন ক্লাস চালুর পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন নির্ভর হলে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

