ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণ করা উচিত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে জবি উপাচার্য ছাত্রদলের কর্মীদের উদ্দেশে বলেন, 'আমি ছাত্রদলের কর্মীদের অনুরোধ করব, আপনারা শুধু একটি মানুষকে অনুসরণ করুন, যিনি এই মঞ্চে বসে আছেন, রাকিবুল ইসলাম রাকিব।'
রাকিবের কাজের প্রশংসা করে উপাচার্য আরও বলেন, 'আমি যতটুকু দেখেছি, সকাল, দুপুর কিংবা রাত নেই—তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। এমন কাজপাগল মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তিনি কোনো প্রটোকল বা বাধ্যবাধকতা মানেন না, আবেগের বশবর্তী হন না; দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। তাই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর তাকে অনুসরণ করা উচিত।'

অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

