এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ৩১ অক্টোবর করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সংগ্রহ করতে হবে। এ জন্য eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফল ডাউনলোড করা যাবে। এরপর প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় ফল প্রকাশ করতে পারবে।

যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্রীয় ওয়েবসাইট ছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। চাইলে সরাসরি নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে লিখতে হবে—HSC Dha 123456 2026। এখানে 123456-এর জায়গায় পরীক্ষার্থীর নিজস্ব রোল নম্বর বসিয়ে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা পত্রিকা কার্যালয় থেকে সরাসরি ফলাফল সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। এ বিষয়ে বিস্তারিত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

