এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে এবারও জেলাভিত্তিক সূচকে শীর্ষে রয়েছে বগুড়া। পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় অন্য সাত জেলার চেয়ে এগিয়ে জেলা। তবে গত বছরের তুলনায় বগুড়ার ফলাফলে উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
এবার বগুড়ায় ৩২ হাজার ১৯৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৫ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট।
জিপিএ-৫-এর সংখ্যাতেও বড় পতন হয়েছে। গত বছর বগুড়ায় ৫ হাজার ৭৮৩ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন। কমেছে ১ হাজার ৩০৫টি। তবু রাজশাহী বোর্ডের অন্য জেলার তুলনায় জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে বগুড়াই এগিয়ে।

জেলাভিত্তিক হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা জয়পুরহাটে পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ। বোর্ডে বগুড়া একমাত্র জেলা, যেখানে পাসের হার ৭০ শতাংশের বেশি।
শতভাগ পাসের দিক থেকেও এগিয়ে বগুড়া। রাজশাহী বোর্ডে এবার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বগুড়ার ২২টি প্রতিষ্ঠান রয়েছে।
বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪৩৬ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলে ৩৫৭ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২১৮ পরীক্ষার্থীর মধ্যে ২১৬ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন।
উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ফলও ভালো হয়েছে। শাজাহানপুরের মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ এবং শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে।
তবে শুধু বগুড়াতেই নয়, এবার পুরো রাজশাহী বোর্ডের ফলাফলে অবনতি হয়েছে। বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, গত বছর যা ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন; গত বছর পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন।
বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরাও এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, রাজশাহী বোর্ডে বগুড়ার ফল এবারও শীর্ষে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফল অর্জিত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

