আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের ওপর কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
অসুস্থতার কারণে তানভীর নিজে কথা বলতে না পারায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। লিখিত বক্তব্যে তানভীর অভিযোগ করেন, গত ২ আগস্ট সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং ৫ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান এই মামলার বাদী।
তানভীর জানান, গ্রেফতারের পর তাকে বগুড়া কারাগারের একটি অপরিচ্ছন্ন, আলো-বাতাসহীন ও বিদ্যুৎহীন সেলে রাখা হয়। কারারক্ষী ও কয়েদিদের একাংশ তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করে। এছাড়া ৫ আগস্ট অন্য বন্দিদের ভালো খাবার দেওয়া হলেও তাকে দুই দিনের বাসি-পচা খাবার দেওয়া হয়, যার ফলে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন।

চিকিৎসার নামে তার ওপর ভয়াবহ নির্যাতনের বিবরণ দিয়ে তানভীর বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অজানা ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়। এতে তার ডান হাত ও ডান পা অবশ হয়ে যায়। চিকিৎসক স্ট্রোকের কথা বললেও কারা কর্তৃপক্ষ তা অস্বীকার করে। পরবর্তীতে নষ্ট এমআরআই মেশিনে ঢোকানোর পর বিকট শব্দে সেটি বন্ধ হয়ে যায় এবং তিনি কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে ১০-১২ ঘণ্টা অজ্ঞান ছিলেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, উন্নত চিকিৎসার কথা বলে তাকে ঢাকায় এনে কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়। পিজি হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে গাড়িতে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি উঠে তাকে নির্যাতন করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ ও সালাহউদ্দিন আম্মারের নাম উল্লেখ করে বলা হয়, জুলাই আন্দোলনের সবাইকে এভাবে নির্যাতন করা হবে।
তানভীর দাবি করেন, কারাগারে আওয়ামী লীগের প্রভাবশালী বন্দিরা বিলাসী জীবনযাপন করছেন এবং রাতে গাড়িতে করে বাইরে গিয়ে ভোরে ফিরে আসেন। এই বিষয়টি দেখে ফেলাই তার ওপর নির্যাতনের অন্যতম কারণ হতে পারে। বর্তমানে শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

চলছে ঘুষের প্রতিযোগিতা, বিএমইটি কার্ডে প্রবাসীদের হয়রানি: হাসনাত আব্দুল্লাহ

ভারতে যাওয়ার চেষ্টাকালে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

