লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে ঢাকা-রংপুর লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। তিনি জানান, লংমার্চের সময় সড়কের দুই পাশে কোটি মানুষ দাঁড়িয়ে এই কর্মসূচির প্রতি তাদের সমর্থন জানাবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। প্রথম লংমার্চের তুলনায় এবারের দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা উল্লেখ করেন, লংমার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক কিছুটা ভোগান্তি হতে পারে। এ জন্য দুঃখ প্রকাশ করে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চলছে ঘুষের প্রতিযোগিতা, বিএমইটি কার্ডে প্রবাসীদের হয়রানি: হাসনাত আব্দুল্লাহ

ভারতে যাওয়ার চেষ্টাকালে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

