রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তাদেরও ধৈর্য ধরতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, বিরোধীদলীয় নেতা গত ১০ সেপ্টেম্বর বক্তব্য দিয়েছেন, সংসদ নেতাও বক্তব্য দিয়েছেন। সংসদ নেতা বলেছেন, আমাদের সহ্য করতে হবে। গণতন্ত্রের নামই ধৈর্য। তাই যারা সংক্ষুব্ধ হয়েছেন, তাদেরও ধৈর্য রাখতে হবে।

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে যেন অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। যেকোনো কথা বলার অধিকার থাকলেও বক্তব্য যেন অশালীন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সংসদে মাঝে-মধ্যে এ ধরনের কথা হয়ে থাকে।
এর আগে সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি।
জ্বালানি সংকট প্রসঙ্গে হুইপ বলেন, এখন জাতীয়ভাবেই গ্যাস-বিদ্যুতের সংকট চলছে। আগের সরকারের সময় কী হয়েছে, সেসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। বর্তমান সংকটের কথা জনগণকে জানাতে হবে এবং তা উত্তরণের পথ বের করতে হবে। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

