ভারতে যাওয়ার চেষ্টাকালে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ইমিগ্রেশন পারাপারের সময় এম এ খালেকের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তার পাসপোর্ট ও ভিসা নম্বর যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ আরও জানায়, এম এ খালেকের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় একটি মামলা রয়েছে।
এর আগে, ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, গ্রেফতারের পর এম এ খালেককে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

চলছে ঘুষের প্রতিযোগিতা, বিএমইটি কার্ডে প্রবাসীদের হয়রানি: হাসনাত আব্দুল্লাহ

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

