শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নিহার রায় সভাপতি এবং রতন কুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের সান্যালপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়।
শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বাধন কর্মকার কৃষ্ণ।

ঘোষিত ৫১ সদস্যের ইউনিয়ন কমিটিতে সুকদেব রায় সহসভাপতি এবং চন্দন শীল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, তন্ময় সাহা সাগর, সৌরভ অধিকারী শুভসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং নবগঠিত কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

