আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

টাঙ্গাইলে ঢাকা-রংপুর লংমার্চের এক পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রয়োজনে যেকোনো সময় সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করা হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা আরও বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সকল দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন। আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ।"

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি আরও বলেন, "কেন আপনারা জুলাই সদন বাস্তবায়ন করলেন না? আপনারা কথা দিয়েছিলেন কোনো জায়গায় অনির্বাচিত কাউকে দেশ শাসন করতে দেওয়া হবে না। অথচ জায়গায় জায়গায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।" তিনি বলেন, এই জাতি সরকারের কাছে বিভিন্ন কার্ড চায়নি, তারা অধিকার চেয়েছিল যা দিতে সরকার ব্যর্থ হচ্ছে।
পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে কঠিন সংগ্রাম অপেক্ষা করছে এবং সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরী; দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।"
কর্নেল ড. অলি আহমেদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আওয়ামী লীগের দ্বারা সরকার ও প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চালাতে পারবেন না। আমাদেরকে একদফা আন্দোলনের দিকে ঠেলে দিবেন না।"
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, আজকের এই লংমার্চ প্রমাণ করছে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করতে জানে। সোজা আঙুলে ঘি না উঠলে জনগণ আঙুল বাঁকা করতেও জানে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

চলছে ঘুষের প্রতিযোগিতা, বিএমইটি কার্ডে প্রবাসীদের হয়রানি: হাসনাত আব্দুল্লাহ

ভারতে যাওয়ার চেষ্টাকালে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

